আকাশ থেকে পড়ছে ছাই পড়ার গুজব

আকাশ থেকে পড়ছে ছাই পড়ার গুজব

দুলাল পাল(স্টাফ রিপোর্টার): আকাশ থেকে পড়ছে ছাই পড়ার গুজব ছড়িয়েছে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও সদর উপজেলার কয়েকটি গ্রামে এ ঘটনায় জনমনে আতঙ্ক ও কৌতূহল।

শিবালয় উপজেলার শিমুলিয়ার এলাকার আব্দুর বাছের জানায়, বিকেল থেকে শিমুলিয়া এলাকায় ছাই পড়তে থাকে আকাশ থেকে।

হরিরামপুর উপজেলার ভাদিয়াখোলার এলাকার আরিফ জানায়, আকাশ থেকে ছাই সংগ্রহ করে করোনার প্রতিষেধক মনে করে গায়ে মাখছে গ্রামের সাধারণ মানুষ।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ জানায়, এটা একটি গুজব। এগুলোতে কান দিবেন না। শিবালয়ের কিছু এলাকায় আকাশ থেকে ছাই পড়ার গুজব রটানো হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষক কৃষিকাজের জন্য শিবালয় দরিকান্দী নদীর পাড়ে কাশফুলের বনে আগুন দিয়ে পরিষ্কার করেছে, তার ছাই বাতাসের প্রভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। অহেতুক গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।