× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

আকাশের নীচে লেবাননে রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
খোলা আকাশের নীচে লেবাননে রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

লেবাননে ইসরাইলের অব্যাহত হামলায় ঘরবাড়ি ছেড়ে চরম মানবেতর দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অনেকে। নিরাপদ আশ্রয়ের অভাবে খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মানুষ।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় এক বছর আগে আগ্রাসন শুরু করে ইসরাইল। এরপর থেকেই হামাসের প্রতি সংহতি জানিয়ে সীমান্তে ইসরাইলের সঙ্গে সংঘাতে জড়ায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে, সম্প্রতি লেবাননে ব্যাপক আকারে হামলা শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। বিমান হামলার পাশাপাশি লেবাননে স্থল অভিযানও চালাচ্ছে ইসরাইলি সেনারা।

এমন পরিস্থিতিতে ঘরবাড়ি ছেড়ে মানবেতর দিন পার করছে লেবাননবাসীরা। বাদ যানননি দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরাও, তারাও পুড়ছেন যুদ্ধের আঁচে। রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। দখলদার বাহিনীর অব্যাহত হামলায় লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে গেছেন অসংখ্য বাংলাদেশি। হামলার খবরে এক কাপড়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে। সঙ্গে কোনো অর্থ না থাকায় দুর্ভোগ পৌঁছেছে চরমে।

লেবাননের বিভিন্ন জায়গায় বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিগত উদ্যোগে অস্থায়ী আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। যেখানে অবস্থান করছেন আড়াই হাজারেরও বেশি প্রবাসী। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাসহ সব সহযোগিতা করছেন কমিউনিটির সদস্যরা।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের এই আশ্রয় কেন্দ্রগুলো পরিদর্শন করেন বৈরুত দূতাবাসের শ্রম সচিব আনোয়ার হোসেন। এসময় যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..