আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জ থানা পুলিশ

আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম নিয়ন্ত্রণে চন্দ্রগঞ্জ থানা পুলিশ
তানভীর আহমেদ রিমন, লক্ষ্মীপুর প্রতিনিধি :  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে করোনা ভাইরাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম তুলনামূলক ভাবে বৃদ্ধি পাওয়ায় পন্যের দাম নিয়ন্ত্রনে মাঠে নেমেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামারুজ্জামান পিপিএম (সেবা) নির্দেশে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব, মোঃ আজিজুল ইসলাম, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মাঃ মোঃ আব্দুল কুদ্দুস ও থানার অন্যান্য অফিসার ফোর্সবৃন্দ এসময় উপস্থিত ছিল।

এসময় চন্দ্রগঞ্জ বাজার এলাকায় জন-সাধারণ ও বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের মাঝে নোভেল করোনা ভাইরাস সংক্রান্তে কি কি প্রদক্ষেপ গ্রহন করতে হবে সে বিষয়ে লিফলেট বিতরন করেন চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বিভিন্ন দোকানে গিয়ে চন্দ্রগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে বলা হয়,দ্রব্যমূল্য যাতে স্বাভাবিক রাখে কোন প্রকার যেন বেশি দাম না দরে  ও ক্রেতারা যেন প্রয়োজনের বেশি খাদ্য-সামগ্রী না নিয়ে থাকে সে দিকে ব্যবসায়ী ও জন-সাধারনকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করে। কোন ব্যবসায়ী যদি দ্রব্যমূলের দাম স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত মূল্য রাখে তাহালে আইনানুগভাবে তাহাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে হুশিয়ারী দেওয়া হয়।

জনসাধারণের কল্যাণে এবং নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম স্বাভাবিক রাখতে চন্দ্রগঞ্জ থানা পুলিশের এমন কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন সচেতনমহল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।