× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অপহৃত

admin
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৯ নভেম্বর’২০১৬: সকালে হাঁটতে বের হয়ে অপহৃত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান খান।

মঙ্গলবার সকালে হাঁটতে বের হলে তাকে কে বা কারা একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যায় বলে পরিবারের সদস্যদের অভিযোগ। এ ঘটনায় থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি নেয়নি বলেও অভিযোগ রয়েছে।

আজিজুর রহমান খানের ভাতিজা খমিনুর রহমান খান জানান, দুপুর ১২টা পর্যন্ত তাকে বাড়িতে ফিরতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। মঙ্গলবার সকাল ৬ টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে চাকুলিয়া বটতলা নামক স্থানে একটি কালো রং এর মাইক্রোবাস দেখতে পান তিনি। ওই মাইক্রোবাসে ৪-৫ জন কালো পোশাকের লোক বসে ছিলেন। বাইরে ২ জন হাঁটাহাঁটি করছিল। আজিজুর রহমান ওই মাইক্রোবাসের কাছে আসা মাত্র আর তাকে দেখতে পায়নি। তিনি মাইক্রোবাসে উঠেছেন এবং নিজের ইচ্ছায় গেছেন ভেবে তখন কাউকে কিছু বলিনি।

পরবর্তীতে থানায় ডায়রি করতে গেলে, থানা থেকে সাধারণ ডায়েরি গ্রহণ করেনি। বরং সেখান থেকে বলা হয়, আপনারাও খোঁজ করেন আমরাও খুঁজতে থাকি। না পেলে তখন ডায়েরি নেওয়া হবে বলেও জানান তিনি।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিষয়টির খোঁজ-খবর নেয়া হচ্ছে। আগে ভালভাবে খোঁজ-খবর নি। পরে জিডি নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..