আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কীতে আবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধাঞ্জলি

গোপালগঞ্জ, ১০ আষাঢ় (২৪ জুন) :  বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে গতকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্’র নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। পরে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান এমপি, কেন্দ্রীয় শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, আওয়ামী লীগ নেত্রী মারুফা আক্তার পপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলি খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন সরদার, সাধারণ সম্পাদক আবুল বাসার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।