× Banner
সর্বশেষ
মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন

নিউজ ডেস্ক

রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি, তাকে নিয়ে এ দেশে চর্চা হয় এটাই বেশি -নোবেল

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে

ফেসবুক পোস্টে নোবেল বলেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না!’

ওই পোস্টে রবীন্দ্রনাথ এ দেশের সাহিত্যে তেমন কোনো অবদানই রাখেননি মন্তব্য করে নোবেল লিখেছেন, ‘যে রবীন্দ্রনাথ এ দেশের কবিদের মূল্যায়ন করে যান নাই তারে নিয়ে যে এ দেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তা ছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সে ক্ষেত্রে তার গান এ দেশের যে কেউ গাইলে তেমন কোনো ক্ষতি নেই। ’

এদিকে হিরো আলম শুক্রবার একটি মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দুই দিন ধরে তোলপাড় চলতেছে, হিরো আলম নাকি গান গাইবে না। সে কথা ভুল। আমি বলেছি রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও লালন সংগীত গাইব না। আমার নিজের লেখা নিজের সুর করা গান তো গাইব। সে অনুযায়ী আমার নিজের করা একটি গান প্রকাশ করেছি। এখানে আমাকে ফাঁসির কয়েদি হিসেবে দেখা যাবে। ’

উল্লেখ্য, বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কনটেন্ট তৈরিসহ বেশ কিছু অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট।   সেখানে তাকে বিকৃত সুরে গাওয়া গান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে পরে অভিনয় এবং কনটেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হিরো আলম কেন রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত গাইতে পারবে না এ নিয়ে সমালোচনা হচ্ছে। অনেকেই হিরো আলমের পক্ষে নানা মত প্রকাশ করছেন। এবার হিরো আলমের পক্ষে দাঁড়ালেন সারেগামাপা প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া বিতর্কিত শিল্পী নোবেল।


এ ক্যটাগরির আরো খবর..