বিশেষ প্রতিবেদকঃ এমপি-মন্ত্রীরাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরাই মাদক ব্যবসা করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘মাদকের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে। মাদকের গডফাদারদের আড়াল করতেই সাধারণ মানুষের ওপর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে।’ খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আদালতের হাতে নয়, সরকারের হাতেই বেগম খালেদা জিয়ার মুক্তি নির্ভর করছে। যতই জামিন নেয়া হোক না কেন সরকার না চাইলে তার মুক্তি হবে না।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে আরেকটি বাকশালী সরকার প্রতিষ্ঠা করতে চায়। গাজীপুর নির্বাচনে ভোটে কারচুপি করতেই সংসদ সদস্যরা যাতে জনসংযোগ করতে পারে সেজন্য নতুন আইন তৈরি করা করেছে।