× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ঢাকা

আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই -এনামুল হক শামীম

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩০ জুলাই, ২০২২
আওয়ামী লীগকে ভয়

রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপি’র কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। বলেছেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

আজ নাটোরের সিংড়ায় পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়িত সিংড়া শহর রক্ষা বাঁধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, নির্বাচন, আন্দোলন ও রাজপথে ব্যর্থ হয়ে বিএনপি’র পরাজিত নেতারা এখন হাঁক-ডাক শুরু করেছে। তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।

কেউ কেউ মাঠে থাকলে ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন। এসিরুমে বসে বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য বাংলাদেশের কোথাও দু’শ লোকের একটি মিছিলও করতে দেখেনি জণগণ। বিএনপির নেতাদের বক্তৃতায় কথার ফুলঝুড়ি থাকলেও তারা রাজপথকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায়। এখন তারা জনগণকেও ভয় পায়। বিএনপিতো নির্বাচনের আগেই হেরে যায়।

উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাতদিন নিরলস কাজ করে যাচ্ছেন। তিনিই দেশের সকল অর্জন ও উন্নয়নের শেষ ঠিকানা। নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নত বাংলাদেশ গড়তে ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী ।

অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধু রাজনৈতিক মুক্তি দিয়েছেন আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তির সংগ্রামকে সফল করেছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেকচার সজিব ওয়াজেদ জয়ের হাত ধরে ১৩ বছরে বাংলাদেশ আজ উন্নয়নশীল ও প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উত্তর-পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..