× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

আওয়ামীলীগ-বিএনপি-জাপাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ॥ ২০ সেপ্টেম্বর যাচাই বাছাই

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
আওয়ামীলীগ-বিএনপি-জাপা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আসন্ন উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামীলীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় মনোনীত প্রার্থীসহ ৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল (জমা) দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়। আগামী ২০ সেপ্টেম্বর জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

গত ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম মারা গেলে এই আসনটি শুন্য ঘোষণা করে নির্বাচনের তফশিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশিল আনুযায়ী গত ৩ সেপ্টেম্বর থেকে মনোনয়ন পত্র বিতরণ শুরু করে এবং ১৭ সেপ্টেম্বর বিতরণকৃত মনোনয়নপত্র জমার শেষ দিন নির্ধারণ করা হয়। এই সময়ের মধ্যে ৯ সেপ্টম্বর আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রাণীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজী গোলাম কবির মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ করেছেন ন্যাশনাল পিপুলস পার্টি মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, প্রকৌশলী জাহিদুল হক জাহিদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান জানান, মনোনয়ন পত্র জমার শেষ দিনে বৃহস্পতিবার দুপুর থেকে নওগাঁ জেলা ও রাণীনগর উপজেলা নির্বাচন অফিসে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কাজী গোলাম কবির এবং বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম এবং ন্যাশনাল পিপুলস পার্টির মনোনীত প্রার্থী ইন্তেখাব আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী জাহিদুল হক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নওগাঁ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমন মনোনয়নপত্র জমা দেননি।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জায়েদা খাতুন জানান, ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ২০ সেপ্টেম্বর যাচাই-বাছাই ২৭ সেপ্টেম্বর প্রত্যাহার। এ আসনে আগামী ১৭ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..