বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের ২০তম জাতীয় সন্মেলন শুরু হওয়ায় রাজধানীর বেশীরভাগ রাস্তা গুলো বন্ধ করে দেওয়ার ফলে দুর্ভোগে রাজধানীবাসী।
আজ সকালে কিছুটা যানজট দেখা গেলেও এখন আর সেটা নেই। সকালে সোহরাওয়ার্দ্দী উদ্যানের চারপাশে মোড়গুলোতে ছিল যানজট। কিন্তু সকাল ১১ টার পর গাড়িগুলো উধাও। বিশেষ করে মতিঝিল জয়কালী মন্দির, ইত্তেফাক মোড় ফকিরের পুল পল্টন, আরামবাগ, গুলিস্তান, দৈনিক বাংলাপ্রেসক্লাব, কাকরাইল এলাকা যানবাহন নেই বললেই চলে।
কদাচিৎ ২/৪ টি যানবাহন দেখা যাচ্ছে। যানবাহন দেখলেই অপেক্ষারত মানুষ হুমড়ি খেয়ে পড়ছে বাসে উঠার জন্য। কিন্তু রাস্তায় অপেক্ষমান হাজারো মানুষ। কেউ হাটছে- কেউ গাড়ির জন্য অপেক্ষা করছে। কিন্তু যানবাহন যেন আজ সোনার হরিন। ধারনা হচ্ছিল আওয়ামী লীগের ২০তম কাউন্সিলের কারণে যানজটে অচল হবে রাজধানাী নাকাল হবে মানুষ। কিন্তু আজকের চিত্র সম্পূর্ন উল্টো। পল্টন মোড়ে দাঁড়ানো যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা আবদুল হামিদ বললেন আরে ভাই ৪০মিনিট ধরে দাঁড়িয়ে আছি- গাড়ি পাচ্ছিনা। এ সময় মাত্রদুটো গাড়ি এসেছে ভীড়ের চাপে তিনি উঠতে পারেন নি বলে জানান।
আব্বাসের সঙ্গে কথা হয়, তিনি জিরো পয়েন্ট মোড়ে দাঁড়িয়েছিলেন। অপেক্ষা করছেন টঙ্গীগামি বাসের জন্য। ৩০ মিনিটেও কোন বাস আসেনি। আব্বাস বলেন হরতালেও এরচেয়ে রাজধানীতে যাবাহন চলাচল বেশি। থাকে।
উপরোল্লেখিত এলাকাগুলো সরেজমিনে ঘুরে দেখা যায়, রিকশার রজত্ব থাকলেও যাত্রীবাহি বাস নেই। কদাচিৎ একটা দুটো চোখে পড়ে। এতে সকাল থেকে বাসের অভাবে হাজার হাজার মানুষকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যারা কাছাকাছি দুরত্বে যাবেন তারা রিকশা বা সিএনজি সাথে দর কষাকষি করছেন। ফকিরা পুল থেকে মালিবাগ যাবেন আবুল কালাম নামে একটি বেসরকারি ক্লিনিকের ওয়ার্ড বয়। রিকশা ওয়ালা ৩০ টাকার ভাড়া ৫০ টাকার কমে যেতে চাইছেন না বলে জানালেন।
যারা যাত্রীবাহি বাসে করে দুরপাল্লায় অর্থাৎ নগরীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছেন তারা পড়েছেন মহা বিপাকে। সম্মেলন স্থলে প্রবেশের জন্য কাউন্সিলরদের জন্য ৪টি গেট নির্ধারিত থাকলেও এখন পর্যন্ত তাদের বেশি প্রবেশ করতে দেখা গেছে রমনা কালিমন্দির ও টিএসটি গেট দিয়ে। এছাড়া পল্টন থেকে শাহবাগ আসার সব রাস্তা বন্ধ করে দেওয়ায় লোকজন বাধ্য হয়ে পায়ে হেঁটে চলাচল করছেন।
আবার চানখার পুল, সাইন্সল্যাব, শুক্রাবাদ এলাকার উল্টোচিত্র। সেখানে ট্রাফিক পুলিশের বাঁধারমুখে তীব্রযানজটের মুখে পড়ে চরম দূর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। সাইন্সল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোডের দিকে যান চলাচল শনিবার সকাল ৭টা থেকেই বন্ধ। পথচারীদের তল্লাশি করে যেতে দেওয়া হচ্ছে সে পথে। মিরপুর-১ ও গাবতলী থেকে আসা বাসা আসাদগেট হয়ে ফার্মগেট যেতে পারছে না। আবার শুক্রাবাদ থেকে পান্থপথ হয়েও কাওরানবাজার বাসে করে যাওয়ার সুযোগ নেই। ফলে কাওরানবাজার যেতে হলে আসাদগেট থেকে হেঁটে যেতে হচ্ছে।
আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে রাজধানীতে যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এই দুদিন শাহবাগ হয়ে মৎস্য ভবনের দিকে এবং জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগের দিকে কোনও গাড়ি চলতে দেওয়া হবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের ট্রাাফিক বিভাগ।