নাটোরের গুরুদাসপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুস্থতা ও নিহতদের আত্নার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে এক বিশাল জনসভায় বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী এ্যাডঃ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বি এন পির কোন নেতা কর্মি যদি কোন আওয়ামী লীগ এর সাথে আতাত করে চলে এবং দলে জায়গা করে দেয় তাহলে সেই নেতা কর্মী কে দল থেকে চিরতরে বহিষ্কার করা হবে।
তিনি আরও বলেন, বাংলার মানুষকে যেভাবে আওয়ামী ফ্যাসিবাদের নিপিড়ন সহ্য করতে হয়েছে তার প্রতকৃতি বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাত্ব হয়ে এক মহা বিপ্লব এর মধ্য দিয়ে বাংলাদেশ কে হাসিনা স্বৈরাচার শাসন মুক্ত করেছে নিপীড়িত জনতা। তাই আওয়ামী লীগের প্রেতাত্নারা যেন দলে ঢুকে দেশকে অস্থিতিশীল না করতে পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গত ১৭ বছরের আওয়ামী দুঃশাসন হত্যা, গুম এর আন্তর্জাতিক তদন্ত করে বিচারের মুখোমুখি করা হবে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক থাকার কঠোর নির্দেশ দেন।