× Banner
সর্বশেষ
চোর অপবাদে চোখ উপড়ে ফেলার ৭ মাস: ৯ সন্তান নিয়ে মানবেতর জীবনে জাকির সেহরিতে খাবারের সময় গলায় ভাত আটকে কৃষকের মৃত্যু নড়াইলে ট্রেনে কাটা পড়ে একজন নিহত কিডনি সুস্থ রাখতে আপনার কী খাওয়া উচিত? ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে – পানিসম্পদ মন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে মির্জা আব্বাসকে সাতবারের এমপি ও তিনবারের মন্ত্রী স্পিকার মেজর হাফিজ, ছিলেন মুক্তিযোদ্ধাও গণপরিবহনে ১৫ মার্চ থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে – সড়কমন্ত্রী মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

আওয়ামী-জামায়েতের চক্রান্তে জড়িতদের বিএনপি বিরোধী হিসেবে চিহ্নিত করুন -জহির উদ্দিন স্বপন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
বিএনপি বিরোধী হিসেবে চিহ্নিত

আওয়ামী লীগ আর জামায়েত ফাঁদ পেতেছে সেই পাতানো ফাঁদে বিএনপির যারা পা দিবে তাদেরকে দল বিরোধী হিসেবে চিহ্নিত করুন। বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন এর অন্যতম উপদেষ্টা ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপন।

আজ ২৭শে নভেম্বর ২০২৫ইং বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় বরিশাল জেলার আগৈলঝাড়ার রাজিহার ইউনিয়নে প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি দেখলাম রাজিহার ইউনিয়নের কয়েকজন হিন্দু মা বোনেরা বিবৃতি দিয়েছে। তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা স্বীকারোক্তি দিয়েছে।  সেখানে বলা হচ্ছে আমি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন করেছি। তাই আমাকে যেন মনোনয়ন দেওয়া না হয়। শুনলাম আমার বিরুদ্ধে আরও কিছু চক্রান্ত চলছে। এখানে রাজিহার ইউনিয়ন বাসী উপস্থিত তাদের কাছে দাবী করছি এই চক্রান্তের ফাঁদে বিএনপির যারা পা দিবে তাদেরকে চিনে রাখুন।

জহির উদ্দিন স্বপন বলেন, এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছিল।  আমরা সেই ষড়যন্ত্রকে ভিন্ন খাতে প্রবাহিত করে প্রধান উপদেষ্টা লণ্ডনে গিয়ে আমাদের নেতা তারেক রহমানকে কথা দিয়ে এসেছেন আগামী ফেব্রুয়ারিতে এই মাটিতে ১৩তম জাতীয় নির্বাচন এই সরকার অনুষ্ঠিত করবেন।

প্রধান উপদেষ্টাও আমাকে বলেছেন কোন অপচেষ্টা জাতীয় সংসদ নির্বাচনকে নষ্ট করতে পারবে না।

তিনি আরও বলেন, শেখ হাসিনার এতবড় একটা রাজনৈতিক দল ৭০ নির্বাচনে ছিল, দেশের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিল, কিন্তু সেই শেখ হাসিনা দেশে এক নায়কত্ব কায়েম করে জনগনের অধিকার কেড়ে নিয়েছিল।

সাবেক সাংসদ বলেন, আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার করুন পরিনতি দেখে দুত পাঠিয়ে ভারত থেকে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে। তিনি সবকিছু গুছিয়ে নিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে নতুন করে রাজনীতি শুরু করেছেন। সেই আওয়ামী লীগ যখন আবার ফিরে আসলো ২০০৯ সেই আওয়ামীলীগের চেহারা আবার ১৯৭৪-৭৫ সালের মতো হয়েগেছে।আওয়ামী-জামায়েতের চক্রান্তে জড়িতদের বিএনপি বিরোধী

এখানে উপস্থিত আছেন এমন অনেক নেতাকর্মী প্রত্যেকের শরীরের উপরে কি পরিমাণ নির্যাতন গিয়েছে তা আপনারা সবাই জানেন। শতশত নেতাকর্মীকে তারা নির্মম ভাবে নির্যাতন করেছে। আমি নিজেও আমার বাবা মায়ের কবর জিয়ারত করতে পারিনি ১৫ বছর। কি অপরাধ ছিল? একটাই অপরাধ আমি বিএনপি করি।

আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে আমরা এখনো দেশে আনতে পারিনি। আমাদের মাতৃস্বরুপ দেশ মাতা খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা যদি সরকার গঠন করে সংসদে যাই আমাদের অনেক কাজ অনেক দায়িত্ব। আবু সাঈদের মতো শহীদ যারা রক্ত দিয়েছে এই বাংলাদেশের জন্য, তারেক রহমানের নেতৃত্বে সেই বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে হবে। দেশনেতা তারেক রহমান নিরপেক্ষ জরিপের মাধ্যমে ঠিক করেছেন কোন জায়গায় কাকে মনোনয়ন দেওয়া যায়। এই ১৫ বছর আমরা যে ত্যাগ স্বীকার করেছি তার প্রেক্ষিতে আমাদের নেতা তারেক রহমানের মনে হয়েছে আমাকে মনোনয়ন দিয়ে দলকে আমি প্রতিনিধিত্ব করা উচিত। সকলের কাছে অনুরোধ করবো আসন্ন নির্বাচনে আপনার ভোটটা ধানের শীষের যোগ্য নেতৃত্বকে দেবেন।

অনুষ্ঠানের পূর্বে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সংগ্রামী জননেতা জহির উদ্দিন স্বপন ১৩তম সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেবের বাড়ীতে সৌজন্যে সাক্ষাতের জন্য গিয়েছিলেন, কিন্তু প্রত্যাশিত সৌজন্যে সাক্ষাত করতে না পেরে পরিশেষে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেবের মরহুম বাবা-মায়ের কবর জিয়ারত করে পূর্ব নির্ধারিত সভা মঞ্চে চলে আসেন।

মনোনয়ন প্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেবের বাড়ীতে গিয়ে বিচক্ষণ, দক্ষ রাজনৈতিক নেতার পরিচয় দিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..