আইসিটি বিভাগ ও এর অধীন সংস্থার সাথে ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

ঢাকা: ১৩ জুন ২০১৯খ্রি: সরকারি কাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি, সুশাসন সংহতকরণ, প্রাতিষ্ঠানিক স্বক্ষমতা উন্নয়ন ও সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে রূপকল্প ২০২১’ এর বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও এর অধীন ৪টি সংস্থার সাথে ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে সংস্থা/দপ্তরসমূহের প্রধানগণ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। সংস্থাগুলো হলো: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও কন্ট্রোলার অব সার্টিফাইং অথরিটিজ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বিসিস’র নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, আইসিটি অধিদপ্তর এর মহাপরিচালক এ বি এম আরশাদ হোসেন, সিসিএ নিয়ন্ত্রক আবুল মানসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তৃতায় আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সময়ের সাথে তালমিলিয়ে প্রধানমন্ত্রী ঘোষিত মৌলিক লক্ষ্য তথা ভিশন ২০২১ বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপ দিতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি অতীতের কাজের সাথে ধারাবাহিকতা বজায় রেখে কাজের পরিধি বাড়ানোর উপরও জোর দেন।

উল্লেখ্য, এপিএ চুক্তি অনুযায়ী অর্থবছর শেষে চুক্তিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার বিপরীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রকৃত অর্জন মূল্যায়ন করা হয়। লক্ষ্যমাত্রা অর্জন অনুযায়ী নম্বর দেয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।