× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে আলোচনা, সম্ভাব্য উত্তরসূরি ঘিরে জল্পনা ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক

বাংলাদেশ থেকে নেপালে জিম্মি করে মুক্তিপণ আদায়, সরকারের হস্তপে কামনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি: গ্রামের সহজ সরল মানুষকে বেশি বেতনে চাকুরী পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে নেপালে জিম্মি করে মুক্তিপণ হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। এ দিকে বিদেশে চাকুরী লাভের আশায় প্রতারিত হওয়াসহ অনেকের জীবনও বিপন্ন হচ্ছে। আর এই মানবপাচার চক্র সক্রিয়ভাবে কাজ করছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

জানা যায়, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আটি বাজারে স্থানীয় একটি প্রতিষ্ঠানে কর্মে যোগ দেন লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ জসিম উদ্দিন, নোয়াখালীর মোহাম্মদ হারুন, চাঁদপুর জেলার মোহাম্মদ ফারুক। কিন্ত ভাগ্যের নির্মম পরিহাস কিছুদিন না যেতেই পাচার চক্রের একজন তাদের নেপালে বেশি বেতনে চাকুরী দিবে বলে প্রলোভন দেখায়। সক্রিয় চক্র এক ল বিশ হাজার টাকার বিনিময়ে নিয়ে যায় নেপালে। সেখানে টয়লেটে আটক রেখে পুনরায় দেশ থেকে আরো এক ল থেকে দুই ল টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে না পারলে তাদের উপর চালানো হয় অমানুসিক নির্যাতন। একইভাবে প্রতারণার শিকার হন লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ রুবেল (২৬), মোহাম্মদ রকি (২৫), রতন খান (২৮), মোহাম্মদ শফিক (২৮), মোহাম্মদ নুরআলম (২৭), রফিক (২৫), শিপন (৩৩), রাজু আহম্মেদ (২২), মনির (২৩), আসিফ (১৩), বাহার (২৯), সুমন (২৭), নোয়াখালী জেলার মোহাম্মদ দেলোয়ার হোসেন (২৭), মোহাম্মদ রিপন (২৬) চাঁদপুর জেলার বাবুল (২৬), গাজীপুর জেলার ঈশাগাজী (২৮), মোহাম্মদ বিপ্লব মোল্লা (২৩), মোহাম্মদ সানু মোল্যা (২৩), ঢাকা জেলার মোহাম্মদ শাহাদাত পাটওয়ারী (২৩), মোহাম্মদ রাসেল পাটোয়ারী (২৯) পটুয়াখালী জেলার মোহাম্মদ সোহাগ মৃধা (২৮), বরিশাল জেলার তাহের (২৮), ময়মনসিংহ জেলার রিপন (২৩)সহ প্রায় দুই শতাধিক।

নেপাল থেকে ফিরে এসে এমনটি জানালেন নোয়াখালীর মোহাম্মদ হারুন। বর্তমানে নেপালে আটক রাখা হয়েছে লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ রুবেল (২৬), মোহাম্মদ রকি (২৫), রতন খান (২৮)সহ প্রায় ২০ জন। আর পরিবারের প থেকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে চক্রের প্রধান হোতা মোহাম্মদ রাজ্জাক প্রতিজনের কাছ থেকে এক লাখ টাকা করে দাবি করেন। কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আটি বাজারে গিয়ে জানা যায় মানবপাচার চক্রের মূলহোতা মোহাম্মদ আব্দুর রাজ্জাক পেশায় একজন টাইলস ব্যবসায়ী। এছাড়াও বিভিন্ন নামে বেনামে তার একাধিক প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয় একটি সূত্রে জানা যায়, ১৯৯২ সালে কেরানীগঞ্জ উপজেলার একটি হাইস্কুলে শিকতা শুরু করেন মোহাম্মদ রাজ্জাক। আর রাতারাতি তিনি হয়ে যান গার্মেন্টেস প্রতিষ্ঠানের মালিক। সেখান থেকে শুরু করেন স্থানীয় কদমতলীতে ফারজানা টাইলস এন্ড স্যানেটারী নামে প্রতিষ্ঠান। বেশ কিছুদিন পর চলে আসেন আটি বাজার। সেখানে পুনরায় চালু করেন আকাশ ভবনে দ্বীপ্তিময় স্যানেটারী নামক প্রতিষ্ঠান।

মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভার ৯নং গাড়াবাড়িয়া ওয়ার্ডের মোহাম্মদ ইছহাক আলীর পুত্র। বর্তমানে থাকেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের দাড়িপাড়া গ্রামের জয়নাল মাতব্বরের বাড়িতে। দিপ্তীময় স্যানেটারী দোকানে বসে তিনি কর্মচারীদের মাধ্যমে বিভিন্ন লোকদের প্রলোভন দেখিয়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা।

 


এ ক্যটাগরির আরো খবর..