সংসদে বাজেট উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী হঠাৎ অসুস্থ

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

আসন্ন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী। ইতোমধ্যে বাজেটের সবকিছু চূড়ান্ত করেছেন তিনি। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট।

এই বাজেট অধিবেশন চলাকালিন বাজেট উপস্থাপন করার সময় অর্থমন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রতি ১৫ মিনিট পর পর তাকে বিরতি নিতে হয়।

শেষপর্যন্ত মাননীয় স্পিকার এর অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী বাকি বাজেট পেশ করছেন।

এবারের বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।