আইসিটি বিভাগের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এন এম জিয়াউল আলম

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন এন এম জয়িাউল আলম। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৩০ জানুয়ারি ২০১৯ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ হতে আইসিটি বিভাগের সচিব হিসাবে বদলী করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এন এম জয়িাউল আলম ডিসেম্বর ২০১৫ সালে ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের যোগদান করেন।

এর আগে তিনি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, সিলেটের বিভাগীয় কমিশনার, খুলনা জেলার জেলা প্রশাসকসহ বিভিন্ন বড় মন্ত্রণালয়/বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।