× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে আদালতে তলব

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক : আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশ না করায় আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করেছেন আপিল বিভাগ। আগামী সোমবার সকাল ৯টায় তাঁদের সশরীরে আদালতে হাজির হতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতিসুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিলবিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি  নিজামুল হক।ওই দুই সচিব হলেন আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও ড্রাফটিং পার্লামেন্টারি উইংয়ের সচিব মো. শহীদুল হক।আদালত আদেশে বলেন, বারবার সময় দেওয়া সত্ত্বেও তাঁরা গেজেট প্রকাশ করেননি। এটা গ্রহণযোগ্য নয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি আদালতকে বলেন, গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে। এটি তৈরিতে আরো সময় দরকার।গত ২৪ নভেম্বর সর্বশেষ এই মামলার শুনানি হয়। সেদিন বিধি চূড়ান্ত করতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এক সপ্তাহের সময় প্রার্থনা করেন।

আদালত ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেন। সেদিন আদালত বলেন, ‘শেষবারের মতো সময় দিচ্ছি। এর মধ্যে বিধি চূড়ান্ত করে গেজেট আকারেজারি করবেন।’১৯৮৯ সালে সরকার বিসিএস (প্রশাসন) ক্যাডারের কিছু পদের বেতন স্কেল বৃদ্ধি করে। এতে অন্য ক্যাডারদের সঙ্গে অসংগতি দেখা দেয়। তৎকালীন সরকার এই অসংগতি দূর করার জন্য ১৯৯৪ সালের ৮ জানুয়ারি জজ আদালতের বেতন স্কেল বাড়িয়ে দেয়। প্রশাসন ক্যাডারের আপত্তির মুখে সরকার ওই বেতন স্কেল স্থগিত করে। এতে ক্ষুব্ধ হয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেনসহ ৪৪১ বিচারক ১৯৯৫ সালে হাইকোর্টে একটি রিট মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে ১৯৯৭ সালে হাইকোর্ট পাঁচ দফা সুপারিশসহ ওই মামলার রায় দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে আপিল বিভাগ ১৯৯৯ সালে ১২ দফা নির্দেশনা দিয়ে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার ঐতিহাসিক রায়টি দেন।মাসদার হোসেন মামলার রায় ঘোষণার আট বছর পর বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। ওই সময় যে চারটি বিধিমালা গেজেট আকারে জারি করা হয়েছিল, এর মধ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরি, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বিধান এবং চাকরির অন্যান্য শর্ত) বিধিমালা, ২০০৭ একটি।

যেখানে বলা হয়েছে, পৃথক বিধি তৈরি না হওয়া পর্যন্ত অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধান করা হবে ১৯৮৫ সালের গভর্নমেন্ট সার্ভিস রুলস অনুযায়ী।তবে মাসদার হোসেন মামলার রায়ের ৭ নম্বরনির্দেশনা অনুযায়ী সেই জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের জন্য পৃথক শৃঙ্খলাবিধি এখনো তৈরি হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..