× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

আইডিয়াল স্কুলে নোটিশ না দিয়ে বেতন বৃদ্ধিতে অভিভাবকদের বিক্ষোভ

admin
হালনাগাদ: রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ আইডিয়াল স্কুল বনশ্রী শাখা শিক্ষার্থীপিছু মাসিক বেতন হঠাৎ করে ১৫০ টাকা বাড়ানোয় বিপাকে পড়েছেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের আকস্মিক এই সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকেরা আজ রোববার সকাল থেকে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ করছেন। তারা একপর্যায়ে স্কুলের পাশে রাস্তায় নেমে আসেন। ফলে রাস্তায় যানবাহন চলাচলল বন্ধ হয়ে যায়। অফিসগামী লোকজন মারাত্মক বিপাকে পড়েন।

জানা গেছে, গতকাল শনিবার অক্টোবর মাসের বেতন দেয়ার তারিখ ছিল। অভিভাবকেরা বেতন পরিশোধ করতে গিয়ে জানতে পারেন, প্রতি শিক্ষার্থীর বেতন ১৫০ টাকা করে বাড়ানো হয়েছে। তারা দাবি করেন, এ ব্যাপারে আগে থেকে কোনো নোটিশও দেয়া হয়নি।
এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা। তারা বিক্ষোভ করতে থাকেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপস্থিত সহকারী প্রধানশিক্ষক, প্রভাতী শাখা এস এম শাহাদাত হোসেন বলেন, জাতীয় বেতন স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন বাড়ানো হয়েছে। অথচ স্কুলটি এমপিওভুক্ত নয়। ফলে তাদের পক্ষে শিক্ষকদের বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছিল না। এ কারণে ছাত্রদের বেতন বাড়াতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের স্বাক্ষরিত একটি পরিপত্রে বিষয়টির অনুমোদন থাকার কথা উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..