× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

আইএস সিরিয়ার মানবিজ থেকে বিতাড়িত

admin
হালনাগাদ: শনিবার, ১৩ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেটের হাত থেকে সিরিয়ার উত্তরের শহর মানবিজ দখলমুক্ত করা হয়েছে। প্রায় ৭৩ দিন লড়াই শেষে কুর্দি ও আরব যোদ্ধাদের জোট সিরিয়া ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) তুর্কি সীমান্তবর্তী শহরটি দখল করতে সক্ষম হয়। শুক্রবার এসডিএফের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

এসডিএফ জানিয়েছে, দুই বছর আগে আইএস মানবিজ দখল করে। এই শহরটির মধ্য দিয়ে  আইএস যোদ্ধারা ইউরোপে প্রবেশ করত। এ ছাড়া বিদেশি যোদ্ধারা আইএসের রাজধানী রাকায় যাওয়ার জন্য এই পথ ব্যবহার করত। তাই কৌশলগতভাবে শহরটির গুরুত্ব অনেক বেশি।

গত মে মাসে মার্কিন স্পেশাল ফোর্সের সহযোগিতায় অভিযানে নামে এসডিএফ। গত সপ্তাহে তারা মার্কিন সামরিক জোটের বিমান হামলার সহযোগিতাও পায়। ওই সময় মানবিজের প্রায় অর্ধেক এসডিএফের দখলে চলে আসে।

সিরিয়ার কুর্দিদের নেতা সালিহ মুসলিম জানিয়েছেন, চূড়ান্ত লড়াইয়ের দিন আইএস শহরের বাসিন্দাদের মানববর্ম হিসেবে ব্যবহার করেছিল। শহরটি মুক্ত হওয়ার পর এখন আর আইএস সদস্যরা স্বাধীনভাবে ইউরোপ থেকে আসা-যাওয়া করতে পারবে না।

এদিকে শহরটি দখলের পরপর আইএসের হাতে বন্দি থাকা ২ হাজার বেসামরিক নাগরিককে মুক্ত করেছে এসডিএফ।

এসডিএফের সহযোগী মানবিজ মিলিটারি কাউন্সিলের সদস্য শারফান দারউইস বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘শহর এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তবে আমরা এখন পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছি।’ শহরে আইএসের স্লিপিং সেল থাকতে পারে বলেও উল্লেখ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..