× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

আইএস জুকারবার্গ-ডোরসকে হত্যার হুমকি দিল

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ এবং টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাক ডরসিকে হত্যার হুমকি দিয়েছে। সম্প্রতি এক ভিডিও বার্তায় এই হুমকি দেয়া হয়।

ভিডিও তে বলা হয়েছে, ফেসবুক ও টুইটার থেকে আইএসদের অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হলে ফেসবুক ও টুইটারের সিইওকে মেরে ফেলা হবে। এই ভিডিওটি ‘সনস ফেলাফতি আর্মি’ নামে পোস্ট করা হয়েছে।

ভিডিওতে এই দুই সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্ণধারদের ছবি ব্যবহার করে তাদেরকে সতর্ক করে বলা হয়েছে,  ফেসবুক ও টুইটারের প্রতিষ্ঠাতা জাকারবার্গ ও ডরসি এবং তাঁদের ক্রুসেডার সরকারের প্রতি- তোমরা প্রতিদিন আমাদের অনেক অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছে বলে ঘোষণা দিচ্ছ। আমরা বলছি, এটা কি তোমরা করতে পার? তোমরা আমাদের পক্ষে নও’।

ভিডিও তে আরও বলা হয়েছে, আইএসের হ্যাকিং গ্রুপের সদস্যরা ফেসবুক ও টুইটারের ১০টি করে অ্যাকাউন্ট হ্যাক করবে। এভাবে ধীরে ধীরে ফেসবুক ও টুইটারের ওয়েবসাইট পুরোটাই ‘ডিলিট’ করে দেওয়া হবেও হুমকি দেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..