অ‌বৈধ প‌থে পাচার হওয়ার তিন বছর পর কারাভোগ শেষে দেশে ফিরল দুই সহোদর

স্টাফ রিপোর্টার বেনাপোল: অবৈধ পথে ভারতে পাচার হওয়ার  তিন বছর পর কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে সি‌লে‌টের দুই সহোদর। সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ এই দুই সহোদরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফেরত আসারা হ‌লেন, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের সোহরাব আলীর ছেলে সবুজ আলম (৩৮) ও ফারুক আলম (৩৬)। ফেরত আসা সবুজ আলম বলেন, ভা‌লো কা‌জের প্র‌লো‌ভনে দালা‌লের খপ্প‌রে প‌ড়ে তারা তিন বছর আগে সিলেট সীমান্ত দিয়ে ভারতে যায় বিহার প্রদেশে কাজের জন্য। সেখানে যাওয়ার পর তাদের সেদেশের পুলিশ আটক করে আদালতে পাঠায়।

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে পাটনা জেল হাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে আমাদের আজ ফেরত নিয়ে আসা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ভারতের জেলখানায় সাজা শেষে দুই ভাইকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট দিয়ে আমাদের কাছে হস্তান্তর করেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল পোর্ট থানার এস আই মতিয়ার রহমান বলেন, ফেরত আসা যুবকদের থানার আনুষ্ঠানিকতা শেষ করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।