অ্যাম্বুলেন্স এবং ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ৩

অ্যাম্বুলেন্স এবং ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ওসি বাবলু রহমান খান।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসছিল। এ সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।