× Banner
সর্বশেষ
সুফল পেতে গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তির সাথে নৈতিকতা -স্বাস্থ্যমন্ত্রী Australian Speaker to Visit Bangladesh দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সাথে ডব্লিউএফপি’র কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পেট্রোল না থাকায় সবুজ মাঠে সৌরবিদ্যুতের ছোঁয়া, বদলে যাচ্ছে কৃষির চিত্র আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়, জামায়াত সেক্রেটারিকে স্পিকার তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে -ববি হাজ্জাজ মৎস্যজীবী থেকে ভোক্তা-সবাইকে জাটকা সংরক্ষণে এগিয়ে আসতে হবে পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান

অ্যাথলেটকে ধর্ষণের অভিযোগে সাংবাদিক আটক

admin
হালনাগাদ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি:যশোরে এক নারী অ্যাথলেটকে ধর্ষণ ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে তার প্রশিক্ষক ও সাংবাদিক শ্রীনিবাস হালদারকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে শ্রীনিবাস হালদার নামে ওই প্রশিক্ষককে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি যশোর উপশহর ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক ও দৈনিক যশোর পত্রিকার ক্রীড়া সাংবাদিক।

যশোর কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী জানিয়েছেন, নির্যাতিত নারী মাগুরার সদর উপজেলার বয়রা গ্রামের বাসিন্দা। তিনি যশোর উপশহর কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী এবং জেলা দলের থ্রো ইভেন্টের অ্যাথলেট। ক্রীড়া শিক্ষক শ্রীনিবাস হালদার ওই নারী অ্যাথলেটের প্রশিক্ষক ছিলেন। তিনি নানা  প্রলোভন দীর্ঘদিন ধরে ওই নারী অ্যাথলেটের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। তিনি জানান, শনিবার রাতে যশোর শহরের একটি আবাসিক হোটেলে তারা রাত্রিযাপন করেন। এরপর রবিবার শ্রনিবাস হালদার নিজে উপস্থিত থেকে লোকজন দিয়ে ওই নারী অ্যাথলেটকে মারপিট, বাইসাইকেল, স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

ওই রাতে ওই নারী ক্রীড়াবিদ থানায় অভিযোগ দিলে গভীর রাতে পুলিশ শ্রীনিবাস হালদারকে আটক করে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং-৮৩/২৮.১২.১৫) হয়েছে বলে জানিয়েছেন ওসি।


এ ক্যটাগরির আরো খবর..