শার্শায় অস্ত্র গুলিসহ আটক ১

শার্শায় অস্ত্র গুলিসহ আটক ১
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শার্শার নাভরণ পুরাতন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ বাহার আলী(৩৩)নামে এক জনকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর)দুপুর ১২ টায় নাভারন পুরাতন বাজারে আশিকের  বাড়ি থেকে এই অস্ত্র ও গুলি সহ তাকে  আটক করা হয়।
আটকৃত আসামি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ জানান, তাদের কাছে গোঁপন খবর আসে নাভারন পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেঁচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান চালিয়ে বাহার আলীকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ  হাতেনাতে আটক করে।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক অস্ত্র ও গুলিসহ  একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে প্রেরন করা হবে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।