× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর 

ভৈরবে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

admin
হালনাগাদ: শনিবার, ২১ মে, ২০১৬

ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে সাতজন পুলিশ সদস্য রয়েছেন।

এ ঘটনায় আজ শনিবার ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পুলিশের ওপর হামলার অভিযোগ এনে মামলাটি করা হয়। এতে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) মেম্বার হাজি জয়নাল আবেদীনকে প্রধান আসামি করে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০০ জনকে আসামি করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার মামলা দায়েরের বিষটি নিশ্চিত করে জানান, ভবানীপুর গ্রামের জয়নাল মেম্বার ও হুমায়ুন গ্রুপের লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এর জের ধরে  বৃহস্পতিবার সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

গ্রামবাসীর অভিযোগ, গতকাল শুক্রবার বিকেলে ভৈরব থানার ওসি (তদন্ত) আবু তাহেরের নেতৃত্বে পুলিশ সদস্যরা গ্রামের জয়নাল মেম্বার গ্রুপের লোকজনের বাড়ি-ঘরে তল্লাশির নামে ভাঙচুর শুরু করে। এ সময় গ্রেপ্তার এড়াতে বাড়ি থেকে পুরুষ সদস্যরা পালিয়ে যায়। এ সুযোগে প্রতিপক্ষ হুমায়ুন গ্রুপের লোকজন পুলিশের উপস্থিতিতে জয়নাল গ্রুপের লোকজনের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

এ বিষয়ে ওসি বদরুল আলম তালুকদার জানান, প্রতিপক্ষের লোকজন তাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করছে, এমন খবরে আত্মগোপনে থাকা পুরুষ সদস্যরা গ্রামের নামাপাড়া এলাকায় পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা চালায়। তাদের ছোড়া ইট-পাটকেলে ভৈরব থানার উপপরিদর্শক উসমান, আইয়ুব, শফিকুল ইসলামসহ আরো সাত সদস্য আহত হন। এ সময় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে বেশ কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  পুলিশ অন্তত ১৮০টি ফাঁকাগুলি ছোড়ে।  খবর পেয়ে রাত ৮টার ভৈরব থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকার বিবদমান ওই দুই গ্রুপের মধ্যে গত ২০ বছরে কয়েক দফা সংঘর্ষে  চারজন নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকশ লোক। সম্পদ বিনষ্ট হয়েছে কয়েকশ কোটি টাকার। আর সংঘর্ষকে কেন্দ্র করে একে অন্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন একশরও বেশি।

সর্বশেষ চলতি মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ২২ এপ্রিল এক সংঘর্ষে ছিদ্দিকুর রহমান ছিদ্দু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। এর আগে গত বছরের ১৬ নভেম্বর অপর এক সংঘর্ষে রায়হান নামের এক প্রবাসী নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..