তৃণমূল পর্যায়ে মানসিক ও দৈহিক স্বাস্থ্য গঠন পৌঁছে দেয়া এবং ছাত্র-ছাত্রীদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়ার লক্ষ্যে আজ শুক্রবার থেকে বরিশালের গৌরনদীর প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে স্বাস্থ্যবিধি মেনে করোনা ভাইরাস প্রতিরোধ এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়নে দিনব্যাপী যোগাসন প্রাণায়াম ও ধ্যান চর্চার উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্কুল অফ ইয়োগা এন্ড ওয়েলনেস, বাংলাদেশ এর সহযোগিতায় কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
প্রশিক্ষক হিসেবে ছিলেন ইয়োগা ট্রেইনার শারমিন ফারুকী ও সন্দ্বীপ বালা। আজ মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় এবং বাটাজোড় অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের ১২০ জন ছাত্র ছাত্রী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহন করা ।



