× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জীববৈচিত্র্য রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই -সুলতান সালাউদ্দিন টুকু জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
অস্ত্র ও গুলিসহ ব্যবসায়ী

ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

৬ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচা করা হচ্ছে এমন খবরে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের একটি টিম। যার নেতৃত্ব দেন ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম। সেসময় অন্যার‌্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় মাগুরার শালিখা উপজেলার ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..