অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে গতকাল এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাক্ষরিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে এ দু’টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চতর শিক্ষা ও গবেষণার ক্ষেত্র প্রসারিত হলো।

এ সমঝোতা স্মারকের আওতায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের উভয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে শিক্ষা ও গবেষণা বিষয়ে ডিগ্রী প্রদান করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয় সম্পাদিত কর্মসূচি ও ডিগ্রির স্বীকৃতি প্রদান করবে। এতে বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধি পাবে। ভবিষ্যতে অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।