× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা

অসাম্প্রদায়িক সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে রাষ্ট্র পরিচালনা করছেন শেখ হাসিনা -এমপি বাবু

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বঙ্গবন্ধু কন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার রাষ্ট্র পরিচালনা করছেন। বলেছেন খুলনা-৬’র এমপি আক্তারুজ্জামান বাবু।

শুক্রবার সকালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা ও পৌরসভা পূজাউদযাপন পরিষদ আয়োজিত জন্মাষ্টমীর শোভাযাত্রাপুর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও বলেন, ৭১’র এ লাখো শহীদ ও মা বোনের ইজ্জ্বতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশের হিন্দু-মুসলিম সহ সব সম্প্রদায়ের মুক্তিকামী মানুষ যুদ্ধে অংশ গ্রহন করে হানাদার মুক্ত করেন। তাই এ দেশ তোমার, আমার সকলের। যুগে-যুগে কংসদের মতো অপশক্তি মাথাচাড়া দিয়ে ভাংচুর,সহায় সম্পদের ক্ষতি করে দেশ ও জাতিকে অস্থিতিশীল করে তোলেন।

এমপি বাবু বলেন, জীবন যুদ্ধের লড়াই শেষ হয়নি, তাই প্রতিবেশিকে ফেলে রেখে অন্য দেশে চলে যাওয়া সমাধান নয় বলে তিনি মন্তব্য করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভার পুর্বে প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি চম্পক কুমার পাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি মোঃ জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খৃঃ ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ রায়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনা এ সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কৃষকলীগের আহবায়ক সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,কাউন্সিল তৈয়বের রহমান সহ জেলা,উপজেলা ও মন্দির কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন প্রানকৃষ্ণ দাশ,সাবেক ভাইস কৃষ্ণপদ মন্ডল,মুরারী মোহন সরকার,উত্তম সাধু,শংকর দেবনাথ,হিন্দু বৌঃ খৃঃ ঐক্য পরিষদ সাধারন সম্পাদক তৃপ্তিরঞ্জন সেন, হেমেশ মন্ডল,বি,সরকার,স্নেহেন্দু বিকাশ,প্রকাশ ঘোষ বিধান,পৌর কমিটির সভাপতি বাবুরাম মন্ডল ও সম্পাদক জগদীশ রায,দেবব্রত রায দেবু,অখিল মন্ডল, মৃত্যুঞ্জয় সরদার,কালীপদ বিশ্বাস, বিপুল বিশ্বাস,জগন্নাথ দেবনাথ, সুভাষ রায়,কবিন সানা,বিজন বাউয়ালী,দীপঙ্কর সরকার,অপুর্ব রায় সহ যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম,প্রভাঃ বাবলুর রহমান,আকরামুল ইসলাম, পরেশ মন্ডল, ত্রিনাথ বাছাড়,সাবেক ইউপি সদস্য নাজমা কামাল,সিপিপির টিম লিডার আব্দুল্লাহ আল মামুন,রামপ্রসাদ,দীপঙ্কর মন্ডল,ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী,পৌর কমিটির সাবেক সভাপতি রাযহান পারভেজ রনি সহ অনেকে। দুদিন ব্যাপি অনুষ্ঠানে পুর্জা অর্চনা,ভাগবত পাঠ,ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, প্রসাদ বিতরন,শিশু কিশোরদের মধ্যে গীতাপাঠ প্রতিযোগিতা সহ শনিবারে আনন্দোৎসব।


এ ক্যটাগরির আরো খবর..