× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে -পরিকল্পনামন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

দেশ থেকে অন্যায়-অবিচার দূর করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হবে। কারণ আমাদের খাবার ও সংস্কৃতি এক। আমরা সবাই ভাত, মাছ, ডাল খাই; লুঙ্গি, ধুতি পরে চলাচল করি। আমরা সবাই বাংলায় কথা বলি। আমরা সব ধর্মকে সম্মান করি। বললেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মন্ত্রী আজ ঢাকায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ মিলনায়তনে জাতীয় শোকদিবস উপলক্ষে  বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, পুরান ঢাকা ইউনিট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে মন্ত্রী বলেন, এক জীবনে বঙ্গবন্ধুর অবদান বলে শেষ করা যাবে না। বঙ্গবন্ধুর ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। বঙ্গবন্ধুর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন করতে হবে।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের (ঢাকা) সভাপতি আহসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আবুল হোসেন, সঙ্গীতশিল্পী রফিকুল আলম ও আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার । এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।


এ ক্যটাগরির আরো খবর..