অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সার্বজনীন দুর্গা মন্দিরে অসহায় মানুষের মাঝে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ মাইনরিটি এলায়েন্স, টরেন্ট্রো কানাডা ও স্থানীয় যুবকদের উদ্দোগে বস্ত্র বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবু কামিনী কান্ত রায়,নৃপেন্দ্র রায়,অমৃত কুমার রায়,বিনয় মৃধা প্রমুখ।

বস্ত্র বিতরণে স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বস্ত্র বিতরণের উদ্যোগতা উত্তম কুমার রায়,তিনি ধর্মের প্রতি যত্নশীল হওয়া আহ্বান করে বলেন যে আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে দূর্গাপূজা আয়োজন করছি তা কতটুকু স্বার্থিক ও সঠিক ভাবে করছি তা শতকরা ৯০জন জানিনা। কেননা আমাদের সেভাবে ধর্মীয় শিক্ষার কোন সুযোগ নেই।তাই আমরা কোন পুরোহিত মন্ত্রে ভুল উচ্চারণ করে থাকলে তা আমরা বুঝতে পাড়ি না। তাই প্রাষ্ঠিনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত হয়ার বিনিত অনুরোধ করেন। আরো বক্তব্য রাখেন পূজা কমিটির সভাপতি কামিনী কান্ত রায় তিনি বস্ত্র বিতরণের ভূয়সী প্রসংসা করে বস্ত্র বিতরণের সকলকেই ধন্যবাদ জানাই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।