কেন্দুয়া-আটপাড়া বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন ও পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি কোরাইশী

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেত্রকোনার কেন্দুয়া ও আটপাড়া উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন নেত্রকোনা ৩ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ঢাকসুর সাবেক মিলনায়তনের সাধারণ সম্পাদক কেন্দুয়া-আটপাড়া আসনের সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী ।

পুজা উদযাপন উপলক্ষ্যে সকাল থেকে রাত পর্যন্ত আটপাড়া-কেন্দুয়ার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন এবং পুজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান তালুকদার, কান্দিউড়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন তালুকদার কনক,পৌর আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম ভূইয়া, কেন্দুয়া ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন তালুকদার দোলন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা হুমায়ূন মাস্টার ,নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, কান্দিউড়া ইউনিয়ন সাবেক ছাত্রলীগ নেতা তন্ময়।

এছাড়াও আটপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার, আটপাড়া ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস, তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, শুকারী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরাধন মিয়া, দুয়জ ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল মিয়া ও আওয়ামীলীগ নেতা শামরুজ মিয়া প্রমূখ।

কেন্দুয়া-আটপাড়ায় মটরসাইকেল নিয়ে শোভাযাত্রার মাধ্যমে পুজা মন্ডপ পরিদর্শন করেন। এবং প্রত্যেকটি মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের খোঁজ খবর নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।