× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

অসহায় মানুষের জন্য রক্তদান বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে একটা বড় সুযোগ -শিল্পমন্ত্রী

Dutta
হালনাগাদ: রবিবার, ১ আগস্ট, ২০২১
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন,

ঢাকা, ১৭ শ্রাবণ (১ আগস্ট): বঙ্গবন্ধুর সারাজীবনের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা অসহায় মানুষের জন্য কোনো কাজ করতে পারবো। অসহায় ও মুমূর্ষু মানুষের জন্য রক্তদান সবার জন্য একটা বড় সুযোগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে। অসহায়  ও মুমূর্ষু  মানুষকে রক্তদান একটি মানবিকতা। বলেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

          একুশে টেলিভিশন লিমিটেড কার্যালয়ে শোকাবহ আগস্ট ২০২১ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের স্মরণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজ মন্ত্রী এসব কথা বলেন।

          একুশে টেলিভিশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযুষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ শারফুদ্দীন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগিতায় রক্তদান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবসৃষ্ট ‘ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে’ ডিভিশনাল প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, জিটিভির বার্তা প্রধান সৈয়দ ইশতিয়াক রেজা, ইটিভির পরিচালক রবিউল হাসান অভি এবং কে এম শহীদুল্লাহ। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে রক্তের অভাবে কোনো মানুষ মারা যেতে পারে না’ এই সেøাগানকে সামনে রেখে একুশে টেলিভিশন লিমিটেড এ রক্তদান কর্মসূচির আয়োজন করে।

          মন্ত্রী আরো বলেন, আগস্ট বাংলাদেশের সকল মানুষের জন্য একটি শোকাবহ মাস, এ মাসে একুশে টেলিভিশনের এ রক্তদান কর্মসূচি একটি মহৎ উদ্যোগ। এটি প্রত্যেকের জন্যই অনুকরণীয়। তিনি বলেন, আমি বিশ্বাস করি, শিল্প মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয় এবং যে সকল প্রচার সংস্থাসমূহ আছেন তারা যদি এ মহৎ উদ্যোগগুলোকে সারা বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যান, তাতে করে বঙ্গবন্ধু রক্তের ঋণ কখনো তো শোধ করা যাবে না, তবে মানবতার সেবায় এ রক্তদান কর্মসূচি বিশাল ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..