× Banner
সর্বশেষ
সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর মহেশপুরে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, ককটেল বিস্ফোরন ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার

অসহায় যুবতীকে ধর্ষণের চেষ্টা ও মোবাইল টাকা ছিনতাই৷ থানায় মামলা দায়ের

Kishori
হালনাগাদ: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
যুবতীকে ধর্ষণের চেষ্টা

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জিয়াদিপুর গ্রাম ফেরিওয়ালা অসহায় সংখ্যালঘু যুবতীকে ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি, টাকা ও মোবাইল ছিনতাই৷ ঘটনাটি ঘটেছে গত ১৮ অক্টোবর সন্ধ্যারাত অনুমান সাড়ে ৭টার দিকে৷ নির্যাতনের শিকার ঝরনা রানী দাশ-(৩৪) তার পিতার নাম মৃত  শচীন্দ্র চন্দ্র দাশ,তিনি ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের চরগাঁও গ্রামের বাসিন্দা৷
তিনি সাংবাদিকদের নিকট কান্না জড়িত কন্ঠে বলেন, তার পিতা অথবা ভাই কেহ নেই, তিনি একজন অসহায় মানুষ৷ তাই গ্রামে গ্রামে ফেরি করে হাস মুরগির ডিম ক্রয় করে তা স্থানীয় শেরপুর বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন৷ তাই তিনি প্রতিদিনের মতো বাজার সদাই পাতি নিয়ে বাড়িতে ফেরার পথিমধ্যে ওই গ্রামের নজরুল মেম্বারের বাড়ির নিকট আসা মাত্রই পূর্বথেকে ওৎপেতে থাকা জিয়াদিপর গ্রামের আনুর মিয়ার পুত্র টমটম চালক আলফু মিয়া (২১) তাকে বাড়ি পৌঁছানোর কথা বলে টমটমে তুলে, এসময় তার অপর সহযোগী একই গ্রামের আব্দুল আলীর পুত্র  কুখ্যাত সন্ত্রাসী ইমন মিয়া (২২) টমটমে বসে থাকা অবস্থায় ঝরনা রানী দাশকে উত্যক্ত করে শরীরের  স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং কুপ্রস্তাব দেয়,এতে সে রাজী না হওয়ায় এক পর্যায়ে টমটম চালক আলফু মিয়া সহ দুই যুবক মিলে তাকে টেনেহিঁচড়ে পাশ্ববর্তী হাওরের নির্জন ক্ষেতের দিকে নিয়ে যেতে চায় এবং ধস্তাধস্তি করে তার কাছথেকে নগদ ৫ হাজার ২ শত টাকা ও একটি বাটন ফোন ছিনতাই করে৷
এসময় মেয়েটির আর্ত চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়৷ হৈ হুল্লোড় চিৎকারে একপর্যায়ে গ্রামের শত শত মানুষ জড়ো হতে থাকেন,উপস্থিত হন স্থানীয় ইউপি সদস্য আমীর আলী, ইকবাল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ৷
পরে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ভিকটিমকে উদ্ধার করে, হাসপাতালে প্রেরণ করেন, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার উন্নত চিকিৎসার জন্য ত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়৷
এঘটনায় পরবর্তীতে শনিবার রাতে  নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন এর সাথে আলাপকালে তিনি জানিয়েছেন৷
তিনি আরো বলেন,আসামীদের গ্রেফতারে  পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷ এদিকে গ্রামবাসী অনেকেই বলেন, দুষ্কৃতকারী ইমন ও আলফুর বিরুদ্ধে এলাকায় এছাড়াও আরো অনেক অনেক গুরুতর অভিযোগ রয়েছে৷ দ্রুত গতিতে এই অপরাধীদের গ্রেফতার জোর দাবী জানিয়েছেন সচেতন মহল৷


এ ক্যটাগরির আরো খবর..