× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নিউজ ডেস্ক

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ – স্থগিত সব কর্মসূচি

ACP
হালনাগাদ: সোমবার, ২ মার্চ, ২০২৬
অষ্টম জাতীয় ভোটার দিবস আজ - স্থগিত সব কর্মসূচি

‘ভোটারদের শক্তি, গণতন্ত্রের মুক্তি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে ‘অষ্টম জাতীয় ভোটার দিবস-২০২৬। তবে অষ্টম জাতীয় ভোটার দিবস উদযাপনে আজকের (২ মার্চের) সব কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছেন।

এ বিষয়ে ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, ২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস পালিত হবে। তবে জাতীয় ভোটার দিবসে কোনো কর্মসূচি পালন করা হবে না। কারণ ইসি জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সব কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছেন।

পরবর্তী সময়ে এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমান মোট নিবন্ধিত ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।


এ ক্যটাগরির আরো খবর..