× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

অশ্লীলতার কারনেই বন্ধ হল বিজয় মেলা

admin
হালনাগাদ: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাস ব্যাপি বিজয় মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে সার্কাস। আর সার্কাসের নামে চলছিল অশ্লীল নৃত্য।অশ্লীলতা বন্ধের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন ১৯ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন।তাছাড়া সার্কাসে অশ্লীলতা নিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পরে।
তারই সূত্র ধরে গতকাল রাত ৯ টায় সার্কাসে অশ্লীলতার তদন্তে আসেন মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার,কুড়িগ্রাম। এসময় তিনি সার্কাস দেখতে আসা দর্শকদের সাথে মাদক,জুয়া ও অশ্লীলতার বিষয়ে সরাসরি মতবিনিময় করেন এবং মাদক,জুয়া ও অশ্লীলতা রোধে পুলিশের কঠোর অবস্হানের কথা উল্লেখ করে তিনি বলেন- মাদক, জুয়া ও অশ্লীলতা বন্ধে আমরা নিরলস কাজ করে যাচ্ছি কোথাও মাদক,জুয়া ও অশ্লীলতা হলে তা তাৎক্ষণিক উপযুক্ত তথ্য প্রমাণসহ আমাকে জানাবেন।আমরা মাদক,জুয়া,অশ্লীলতাসহ সকল প্রকার অপরাধ দমনে আপনাদের পাশে আছি এবং এসব নির্মূলে আমরা বদ্ধপরিকর।
পরিদর্শনের ১ দিন পরেই সার্কাসের নামে অশ্লীলতার প্রমাণ পাওয়ায় তিনি আজ মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
তীব্র ঠান্ডা উপেক্ষা করে তাৎক্ষণিক ঘটনাস্হল পরিদর্শন করে যথাযথ ব্যবস্হা গ্রহন করায় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানিয়েছেন অভিযোগ দায়েরকারী আহাম্মদ আলী পোদ্দার রতন সহ এলাকার সচেতন মহল।


এ ক্যটাগরির আরো খবর..