× Banner
সর্বশেষ
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

অশ্রুশিক্ত শ্রদ্ধায় আলী আকবর এমপির মৃত্যু বার্ষিকী পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে গণমানুষের অশ্রুশিক্ত শ্রদ্ধায় মরহুম আলী আকবর এমপির ২৩ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়। ১৯৯৩ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যু বরণ করেন। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সারাদিন ব্যাপী দলীয় কার্যালয়, রাণীশংকৈল ডিগ্রী কলেজ, কেন্দ্রীয় টাউন ক্লাব, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থানে এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে সকালে রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে মিলাদ মাহফিল, দোয়া খায়ের ও আলোচনা সভা হয়। অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংরক্ষিত ৩০১ আসনের এমপি মোছাঃ সেলিনা জাহান লিটা, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ জমিরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, রাজনৈতিক জীবনের ত্যাগ স্বীকার করে রাণীশংকৈলে মাটি মানুষের নেতৃত্ব দিয়েছিলেন মরহুম আলী আকবর এমপি।

তিনার রাজনৈতিক শিক্ষা অনুসরন করে চললে আমরা জীবনে অনেক কিছু করতে পারব। সুখ-দুঃখের ভাগিদার হয়ে সব মানুষের পাশে দাঁড়াতেন। ভালবাসার টানে উপাধি পান রাণীশংকৈল উপজেলা বাসির প্রাণ পুরুষ। ভক্তকুলের মুখে উঠে আসে “ তোমার মুক্ত মানসিকতার রাজনৈতিক আদর্শ বেঁচে থাকবে সহস্র বছর”। উপজেলা বাসির রাখাল রাজা উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনার মৃত্যুর ২৩ বছর পরেও মানুষের মনে ভালবাসার ফুল ফুটিয়ে রেখেছেন নিঃখাদভাবে। তিনি রাণীশংকৈল ডিগ্রী কলেজের স্বপ্নদ্রষ্টা ও এলাকার মানুষের অবিসংবাদিত নেতা ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..