× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

অর্থ পাচার বৃদ্ধি পেয়েছে: হাইকোর্ট

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার:  তারেক রহমানের রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশের অর্থ পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর এ ধরনের ঘটনা অর্থ পাচারসংক্রান্ত অপরাধের পর্যায়ে পড়ে। আর এ ধরনের অপরাধ বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানকে সাজা দেওয়ার রায়ে এ পর্যবেক্ষণ দেন।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থ পাচারের যে ঘটনা তার অন্যতম উদাহরণ হচ্ছে এই মামলাটি। তাই সরকারকে নতুন করে এই ধরনের অর্থ পাচারের ঘটনা রোধে চিন্তা, ভাবনা ও পদক্ষেপ নিতে হবে।

হাইকোর্টের রায়ে অর্থ পাচার নিয়ে বলা হয়, এটা ফাইনান্সিয়াল ক্রাইম। দুর্নীতির উদ্দেশ্যে রাজনৈতিক হস্তক্ষেপে এ ধরনের অর্থ পাচার টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা।’

প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তবে তাকে নিম্ন আদালতের দেওয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..