× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ডেস্ক

অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবে ব্যর্থ প্রস্তাবিত বাজেট -সিপিডি

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
ব্যর্থ প্রস্তাবিত বাজেট

বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রস্তাবিত বাজেট বাংলাদেশে চলমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ প্রস্তাবে ব্যর্থ হয়েছে বলে মনে করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

শুক্রবার (৭ জুন) প্রস্তাবিত বাজেটের পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

তার দাবি, মূল্যস্ফীতি প্রবৃদ্ধি বিনিয়োগের প্রাক্কলন অনেক বেশি উচ্চাভিলাষী এবং বাস্তবতা বিবর্জিত। এ কারণে এই বাজেটের অনেক কিছু অর্জিত হবে না। এটি কঠিন সময়ে দুর্বল ও অতি সাধারণ বাজেট।

গত ‍দুই বছর ধরে ৯ শতাংশের ওপরে থাকা মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটি জানায়, মূল্যস্ফীতি ৬.৫ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য উচ্চাকাঙ্ক্ষা ছাড়া কিছু নয়।

তিনি বলেন, মূল্যস্ফীতি রোধ ও নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে বাজেটে যে পদক্ষেপ নেয়া হয়েছে তা যথেষ্ট নয়। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি, বেসরকারি ও ব্যক্তিগত খাতের বিনিয়োগে অবাস্তব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী ও বাস্তবসম্মত নয়। বাজেটে অর্থনৈতিক সূচকের অনেক লক্ষ্যমাত্রা পূরণ হবে না। চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ অনুধাবন করতে না পারায়, বাজেটে চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা দুর্বল ও অপর্যাপ্ত। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটটি অসাধারণ সময়ে একটি সাধারণ বাজেট।


এ ক্যটাগরির আরো খবর..