অর্থনীতিতে এশিয়ান টাইগার হচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক: বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ হচ্ছে এশিয়ান টাইগার।

সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ অন মাইক্রো ইকোনমি স্ট্যাবিলিটি, প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৌশিক বসু বলেন, বিশ্ব মন্দা সত্ত্বেও বাংলাদেশ উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল। এর অন্যতম কারণ দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শক্তিশালী মুদ্রানীতি।

তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যা অন্যান্য দেশের অনুসরণ করার মতো। বাংলাদেশের অর্থনীতি এশিয়ার নেতৃত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এ দেশের উন্নয়ন সারা বিশ্বে প্রভাব ফেলে।

কৌশিক বসু বলেন, শুধু ভালো নীতি একটি অর্থনীতিকে এগিয়ে নিতে পারে না। এর জন্য নীতি প্রণয়নের পাশাপাশি তদারকি ব্যবস্থারও উন্নয়ন করা জরুরি। একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটালেই অর্থনীতি শক্তিশালী অবস্থানে দাঁড়াবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিয়ার রহমান, চিফ গ্লোবাল ইকোনমিক মনিটরিং ইউনিট অব ইউএনডিইএসএ ড. হামিদ রশীদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম। বাংলাদেশ ব্যাংক ও ইউএনডিইএসএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।