× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

অভিনেতা সাদেক বাচ্চুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

Kishori
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
সাদেক বাচ্চুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রতিভাবান অভিনয়শিল্পী সাদেক বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 
 
আজ সোমবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে সাদেক বাচ্চুর মৃত্যু সংবাদে বেলজিয়াম সফররত মন্ত্রী তার শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
তথ্যমন্ত্রী তার বার্তায় বলেন, মঞ্চ থেকে শুরু করে বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গন সাদেক বাচ্চুর শক্তিমান অভিনয়ে সমৃদ্ধ হয়েছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী শিল্পীর মৃত্যুতে দেশের অভিনয় জগতে শোকের ছায়া নেমেছে। 


এ ক্যটাগরির আরো খবর..