× Banner
সর্বশেষ
বেনাপোল বলফিল্ড মাঠকে ঈদগাহে রূপান্তরের উদ্যোগ স্থগিতের দাবি কালীগঞ্জে রেল লাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ইসরায়েলে দুদিনের রাষ্ট্রীয় সফরে মোদী আকতার প্রোপার্টিস-এর ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক থেকে ঋণ নিলে মিলবে ডিসকাউন্ট কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী মৃত্যুর মুখে শ্যামনগরের ‘আইবুড়ি’ নদী বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ পেলেন মোঃ মোস্তাকুর রহমান বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সবুজের জন্য সংগ্রাম, সুন্দরবন দিবসে তরুণদের জাগরণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে – পানি সম্পদ মন্ত্রী

ACP
হালনাগাদ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে - পানি সম্পদ মন্ত্রী

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অবৈধ দখলদারদের হাত থেকে খাল পুনরুদ্ধার করা হবে। খাল পুনরুদ্ধারের পাশাপাশি খালের পাড় সুরক্ষার জন্য প্রয়োজনীয় বৃক্ষরোপন ও সৌন্দর্যবর্ধন করা হবে। খাল খনন, উন্নয়ন ও সংরক্ষণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে দেশব্যাপী খালের দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আজ কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খাল পুনঃখনন এবং খালের উভয় পাড় সুরক্ষা কাজ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, চলমান প্রকল্পের মাধ্যমে খাল খনন ও পুনরুদ্ধার করা হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে দেশব্যাপী খাল খননে প্রকল্প নেওয়া হবে। কেরাণীগঞ্জের শুভাঢ্যা খাল ও আঁটি খালের কাজ শীঘ্রই সমাপ্ত হবে। এটিকে টেকসই ও নদীর সাথে সংযোগ এবং পানির প্রবাহ ঠিক রাখার জন্য দ্বিতীয় পর্যায়ে আরো একটি প্রকল্প নেওয়া হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল-পুকুর-জলাশয় খনন-পুনঃখনন কর্মসূচি দিয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক ও আধুনিক কর্মকৌশল প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ি আগামী পাঁচ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন এবং পাঁচ কোটি বৃক্ষরোপনে কর্মসূচি হাতে নিয়েছে। খাল খনন-পুনঃখনন করা হলে চাষাবাদে সেচের ব্যবস্থা হবে, নদীর নাব্যতা ফিরে পাবে এবং জলবদ্ধতা দূরীরকরণ হবে বলে তিনি জানান।

পানি সম্পদ মন্ত্রী শুভাঢ্য খালের খেজুরবাগ, জোড়াব্রীজ, চুনকুটিয়া এবং আঁটি খালের জয়নগর এলাকা পরিদর্শন করেন। এ সময় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্ল্যাহ আমান, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: ওমর ফারুক, বিশিষ্ট রাজনীতিবিদ নিপুর রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..