× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ঝিনাইদহ প্রতিনিধি

কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের হানা॥ ২৫ হাজার টাকা জরিমানা

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২১ আগস্ট, ২০২২
অবৈধ ডেন্টাল ক্লিনিকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে শোভা ডেন্টাল ক্লিনিক ও নাজমা সার্জিক্যাল ক্লিনিক নামের দুইটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান অদালত পরিচালন করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন।

রবিবার বিকাল ৫ টার এ অভিযান পরিচালনা করেন তিনি। গত কয়েকদিন ধরে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা এবং বিভিন্ন নিউজ পোর্টালে কালীগঞ্জে অবৈধ ডেন্টাল ক্লিনিক ও নাজমা সার্জিক্যাল ক্লিনিক নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনটি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন এর দৃষ্টি গোচর হয়। কালীগঞ্জে প্রায় অর্ধ শতাধিক অবৈধ ডেন্টাল ক্লিনিক হয়েছে। সংকীর্ণ জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ ও পুরনো যন্ত্রাংশের ব্যবহারে করা হচ্ছে দাতের চিকিৎসায়। যে কারনে ছন্দা হলের বিপরীতে অবস্থিত শোভা ডেন্টালকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নাজমা সার্জিক্যাল ক্লিনিককে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। কয়েকটি ডেন্টাল ক্লিনিককে প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে প্রতিষ্ঠান খোলার নির্দেশনা দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনার সংবাদ পেয়ে ঢাকা ডেন্টালসহ বেশ কয়েকটি অবৈধ ডেন্টাল ক্লিনিক মালিকগন নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন জানান, অবৈধ ডেন্টাল ও সার্জিক্যাল ক্লিনিকে নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ কৌশিক সাদিক এবং কালীগঞ্জ থানার এসআই প্রতীক সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..