× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

ডেস্ক

অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক বিমানবন্দরে আটক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে দেশত্যাগের সময় আটক হন তিনি। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের একটি আবেদন জমা আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র।

জানা যায়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত সফরে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তবে, বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এরপর আর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। গোলাম ফারুক বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি তিনি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন গোলাম ফারুক। গত ২০২২ সালের ২৯ অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মজীবন শেষে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান তিনি। অবসরপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..