× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি

অবরোধের সাথে পাল্লা দিয়ে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
পাল্লা দিয়ে আড়িয়াল খাঁ নদীতে ইলিশ শিকার

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আড়িয়াল নদীর মিয়ারচর অংশে সৎস্য আহরনের অবরোধে পাল্লা দিয়ে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। শিকারের পর সেই মাছ নদীর তীরবর্তী বিভিন্নস্থানে বিক্রি করা হচ্ছে।

উপজেলা মৎস্য বিভাগের অভিযানের মধ্যেই অসাধু জেলেরা কৌশলে নদীতে মাছ শিকার অব্যাহত রেখেছে। তবে স্থানীয় সচেতন বাসিন্দারা জানিয়েছেন, উপজেলা মৎস্য দপ্তরের ঢিলেঢালা অভিযানের কারনে প্রকাশ্যেই ইলিশ শিকার করছে জেলেরা। সেক্ষেত্রে নাম সর্বস্ব অভিযান দিলেও সুফল মিলছে না।
উপজেলার মিয়ারচর এলাকার নদী তীরবর্তী অসংখ্য বাসিন্দারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার প্রথম দুইদিন নদীতে জাল নিয়ে নামেননি জেলেরা। ওই দুইদিন তারা পরিস্থিতি পর্যবেক্ষন করেছেন।

এখন পরিস্থিতি অনুকূলে থাকায় জাল নিয়ে নদীতে নেমে প্রকাশ্যেই তারা ইলিশ শিকার করছেন। তারা আরও জানিয়েছেন, দিনের বেলায় কম সংখ্যক জেলে নদীতে মাছ শিকারে নামলেও রাতে জেলেদের সংখ্যা বেড়ে যায়। অভিযানের ট্রলার দেখলেই তারা সরু খালে ঢুকে পরে।

যে কারনে তাদেরকে ধরতে পারছেনা প্রশাসন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দেবনাথ জানিয়েছেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই প্রত্যেকদিন তাদের অভিযান চলছে। তারপরেও কোন জেলে নদীতে মাছ শিকারে নামলে আর অভিযানিক দলের হাতে আটক হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।####


এ ক্যটাগরির আরো খবর..