অপরাধের লাগাম লাগাতে ধর্ষকদের নপুংসক বানানোর কথা বললেন পাক প্রধানমন্ত্রী

অপরাধের লাগাম লাগাতে ধর্ষকদের নপুংসক বানানোর কথা বললেন পাক প্রধানমন্ত্রী

পাকিস্তানে অপরাধের সংখ্যাও দিনদিন বেড়ে চলেছে। লাগাতার মহিলাদের সাথে লাগাতার ধর্ষণের খবর শিরোনামে আসছে। এই পৈশাচিক অপরাধে লাগাম লাগাতে ধর্ষকদের নপুংসক বানানোর কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন যে, ‘ধর্ষকদের মৃত্যুর সাজাই দেওয়া উচিৎ, অথবা তাঁদের রাসায়নিক দিক থেকে নপুংসক বানিয়ে দেওয়া উচিৎ।” গত সোমবার পাকিস্তানে ঘটে যাওয়া একটি ধর্ষণের মামলায় ওনাকে প্রশ্ন করা হলে উনি এই কথা বলেন।

ইমরান খান বলেন, ‘ধর্ষকদের সবার সামনে ফাঁসি দেওয়া উচিৎ।” ‘সবার সামনে ফাঁসি দেওয়া ঠিক হবে না, কিন্তু এরকম ভাবে ফাঁসি দেওয়ার বদলে আমরা রাসায়নিক ভাবে তাকে নপুংসককরে দিতে পারি।”

দুই সন্তানের মা গত সপ্তাহে লাহোরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময়, দুজন ওনাকে পথ আটকে ওনাকে গাড়ি থেকে টেনে বের করে। এরপর বন্দুকের ভয় দেখিয়ে ওনাকে ধর্ষণ করে। প্রাপ্ত খবর অনুযায়ী, দুই ধর্ষকের মধ্যে একজনকে পুলিশে গ্রেফতার করেছে। আর এই ঘটনার পর পাকিস্তানের মহিলা এবং মহিলাদের জন্য কাজ করা সংগঠন গুলো গর্জে উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।