× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

‘অন্যায়ভাবে আটক’ সাংবাদিককে মুক্তি দিতে রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
us jurnalist

যুক্তরাষ্ট্র সোমবার জোর দিয়ে বলেছে, রাশিয়া ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে এবং তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগ গার্শকোবিচের ব্যাপারে অস্বাভাবিক দ্রুততার সাথে আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করে এবং এই মামলার ক্ষেত্রে ওয়াশিংটনের গুরুতর সংশ্লিষ্টতার ইঙ্গিত দেয়। কেননা, সোভিয়েত যুগের পর থেকে এই প্রথমবারের মতো মস্কো একজন মার্কিন সাংবাদিককে গুপ্তচরবৃত্তির জন্য অভিযুক্ত করে। গার্শকোভিচকে গত ২৯ মার্চ রাশিয়ার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছেন যে রাশিয়া ইভান গার্শকোভিচকে অন্যায়ভাবে আটক করেছে। প্যাটেল এক বিবৃতিতে বলেছেন, আমরা রাশিয়ান ফেডারেশনকে অবিলম্বে গার্শকোভিচকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্যাটেল বলেন, ‘সাংবাদিকতা কোন অপরাধ নয়। আমরা রাশিয়ায় স্বাধীনভাবে কথা বলার ক্ষেত্রে ক্রেমলিনের অব্যাহত দমনপীড়নের এবং সত্যের বিরুদ্ধে তাদের চলমান যুদ্ধের নিন্দা জানাই।’


এ ক্যটাগরির আরো খবর..