× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

পিআইডি

অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
প্রশ্রয় দেওয়া হবে না

সরকারি কাজে গতি আনতে পুলিশ বিভাগ ও প্রশাসনের মধ্যে কাজের সমন্বয় করতে হবে। প্রশাসনের কর্মকর্তাদের দলমত নির্বিশেষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। অন্যায়কারীদের কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার দুপুর ১:০০ টায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্মের। সরকারের নবীন কর্মকর্তাদের বিনয়ের সাথে কাজ করতে হবে উল্লেখ করে তিনি বলেন কর্মকর্তাদের পেশাদারিত্ব আরও বাড়াতে হবে যেন জনগণ সরকারি দপ্তর থেকে প্রকৃত সেবা পায়।

গৌরনদী উপজেলায় মাদকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আইন- শৃঙ্খলা কমিটির সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজ থেকে গৌরনদীতে মাদক চক্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। মাদকের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থানের নির্দেশনা প্রদান করে তিনি মাদক ব্যবসায়ী ও এর সেবকদের তথ্য সংগ্রহের আহ্বান জানান। এছাড়া মন্ত্রী প্রতিটি ইউনিয়নে দ্রুত মাদক বিরোধী কমিটি গঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ক্যাম্পেইন পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, বরিশাল অঞ্চলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ভবিষ্যতে ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ৪ লেনে উন্নিত করার প্রস্তাব করা হবে একনেকে। এছাড়া সড়ক দুর্ঘটনার শিকার এমন ব্যক্তিদের চিকিৎসার জন্য এই অঞ্চলে একটি ট্রমা সেন্টার স্থাপন করার প্রস্তাব করা হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সভায় গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন ও পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..