× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনূর্ধ্ব-১৪ নারী দলের ফাইনাল নেপালে

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: নারী অনূর্ধ্ব-১৪ ফুটবল দলের ফাইনাল নেপালে ২৬ এপ্রিল হওয়ার কথা ছিল। কিন্তু ভূমিকম্প সব ভেস্তে দিয়ে যায়। স্থগিত করা হয় ম্যাচটি। দীর্ঘ আট মাস পর সেই ফাইনাল ম্যাচটির নতুন তারিখ নির্ধারণ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। কাঠমন্ডুতে শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৪ দলের মেয়েরা।

টুর্নামেন্টের সেমিফাইনালে এশিয়ার শক্তিশালী দল ইরানের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে ফাইনালের আগের দিনই নেপালে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। ৭.৮ মাত্রার সে ভূমিকম্পে দেশটিতে কয়েক হাজার মানুষ হতাহত হয়। এ কারণে নির্ধারিত দিনে

কাঠমন্ডুর দশরথ স্টেডিয়ামের ফাইনাল ম্যাচটি স্থগিত করে বাংলাদেশ দলকে দেশে ফেরত পাঠানো হয়েছিল।

বাংলাদেশ দল: তাসলিমা, মাহমুদা আক্তার, রুপা আক্তার, সামসুন্নাহার, রুমা আক্তার, শিউলি আজিম, মোসাম্মাত নারগিস খাতুন, নাজমা, জোসনা, মোসাম্মাত রাজিয়া খাতুন, সানজিদা আক্তার, মোসাম্মাত মিসরাত জাহান মৌসুমি, শ্রীমতী কৃষ্ণ রানী সরকার, মারিয়া মান্ডা, তহুরা খাতুন, মনিকা চাকমা, মার্জিয়া, মোসাম্মাত সিরাত জাহান স্বপ্না।


এ ক্যটাগরির আরো খবর..