সায়ন পাল, কলকাতাঃ “নারীবাদী” কম্যুনিস্টদের নারীসম্মানের আরও একটি উদাহরণ অনিতা দেওয়ান। যাকে গণধর্ষণের পর গোপনাঙ্গের ভেতরে পাক্কা ১ ফুট লম্বা একটি ধাতব টর্চ ঢুকিয়ে দেয় তৎকালীন কমরেড বাহিনী। বাধা দেওয়ায় ড্রাইভার অবনী নাইয়ার পুরুষাঙ্গটি পিষে দেয়।
গোসাবায় একটি টীকাকরণ কর্মসূচি সেরে ১৯৯০ সালের ৩০ মে তিন জন সরকারি হেলথ অফিসার ফিরছিলেন কলকাতায়। সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ যখন তারা ইস্টার্ণ মেট্রোপলিটান বাইপাসের কাছে বানতলায় পৌঁছন, তখন ৪-৫ জন যুবক স্থানীয় সিপিআই (এম) পার্টি অফিসের কাছে তাদের গাড়ি থামাতে বাধ্য করে।
অসদুদ্দেশ্য বুঝে ড্রাইভার পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ইতিমধ্যে আরও ১০-১২ জনের একটি দল সেখানে উপস্থিত হয়। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে টেনে-হিঁচড়ে বার করে আহত আধিকারিকদের এবং গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ড্রাইভার অবনী নাইয়া তাদের বাধা দিতে চেষ্টা করেন। শাস্তিস্বরুপ কমরেডরা তাঁর পুরুষাঙ্গটি পিষে দিয়েছিল। অবনী নাইয়াকে পরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হলে স্বাস্থ্যমন্ত্রকের প্রশিক্ষণরত স্বাস্থ্য আধিকারিক ডাঃ বিশ্বনাথ কাহালি তার অটোপসি করেছিলেন। তার দেহে ভারী অস্ত্রের ৪৩টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ১৯৯০ সালের ৪ জুন সকাল ৫টা ৪০ মিনিটে তিনি মারা যান।
বাকিদের কাছের একটি ধানক্ষেতে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে কমরেডরা তাদের প্রত্যেককে গণধর্ষণ করে। একজন আধিকারিক বাধা দেওয়ায় ধর্ষকরা তাকে হত্যা করে। ঘটনার প্রায় পাঁচঘন্টা পর রাত সাড়ে এগারোটা নাগাদ পুলিশ গিয়ে আধিকারিকদের সম্পূর্ণ নগ্নদেহ উদ্ধার করে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের আপদকালীন বিভাগে ভর্তি করার পর প্রথমে ডাক্তাররাও প্রত্যেককেই মৃত ভেবেছিলেন। কিন্তু দু’জন তখনও জীবিত ছিলেন। তাদের চিকিৎসা শুরু হয়।
এদিকে অনিতা দেওয়ানের মৃতদেহ পরীক্ষা করছিলেন যে মহিলা ডাক্তার। তিনি ঘটনার বীভৎসতায় চিৎকার করে উঠে জ্ঞান হারান। অনীতা দেওয়ানের যোনীর ভেতরে পাক্কা ১ ফুট লম্বা একটি ধাতব টর্চ দেখতে পেয়েছিলেন তিনি।
পশ্চিমবঙ্গের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত শূর জানিয়েছিলেন, গ্রামবাসীরা আধিকারিকদের শিশুপাচারকারী মনে করে আক্রমণ করেছিল। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ঘটনার প্রসঙ্গে বলেছিলেন, “এরকম তো কতই হয়..”!!!
কিন্তু কেন ঘটেছিল বানতলা গণধর্ষন ও হত্যা? এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের প্রাক্তন ডিরেক্টর ডি.বন্দ্যোপাধ্যায় তার সাথে সুমন্ত ব্যানার্জীর কথোপকথনে জানিয়েছিলেন গ্রামীণ মানুষের সাহায্যের জন্য পাঠানো ইউনিসেফের অর্থ দক্ষিণ ২৪ পরগনায় সিপিএম পরিচালিত পঞ্চায়েতগুলো ব্যাপকভাবে নয়ছয় করেছিল। অনীতা দেওয়ান তা ধরে ফেলেছিলেন। প্রামাণ্য তথ্য সিজ করে গোসাবা থেকে ফেরার পথে আক্রমণ হয় তার ওপর কমিউনিস্ট বাহিনীর দ্বারা। তথ্যপ্রমাণ জ্বলে গিয়েছিল গাড়ির সাথেই। আর নিজের সম্মান ও জীবন দিয়ে অনীতা দেওয়ান মূল্য চুকিয়েছিলেন কমিউনিস্ট পার্টির দুর্নীতি প্রকাশের চেষ্টা করার অপরাধের।
আজ সেই ৩০শে মে। আজও অপরাধীদের শাস্তির অপেক্ষায় অনীতা দেওয়ানের আত্মা, আজও বিচার হয়নি এত বড় অমানবিক বর্বরতার। শাস্তি পায়নি অপরাধীরা। শুধু ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত হয়ে রয়ে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সেই ঐতিহাসিক উক্তি – “এরকম তো কতই হয়..”!!!
এ ক্যটাগরির আরো খবর..